গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না-
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি-
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায় বুদ্ধি মেলে না-
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায় বুদ্ধি মেলে না।
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না-
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে-
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালোমন্দ বোঝে না-
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালোমন্দ বোঝে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে-
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না-
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে-
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা-
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
আবুল করিম ভাবছে এইবার
কোনদিন গাড়ি কি করবে আর-
আবুল করিম ভাবছে এইবার
কোনদিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা-
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না-
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না-
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না-
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না।
সমাপ্ত
Monday, January 24, 2011
গাড়ি চলে না চলে না
বায়স্কোপ
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।
অন্তরে থাক পদ্মগোলাপ
গদ্যে পদ্যে আকঁছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারেনা
অমন পলক ফেলতে তো কেউ পারেনা ।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না
মন হারালেও মনের মানুষ হারে না ।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।
সমাপ্ত
আমি তোমাকেই বলে দেব
আমি তোমাকেই বলে দেব,
কি যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাল পথে
আমি তোমাকেই বলে দেব,
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভূল দরজায়
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেব,
কি যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাল পথে
আমি তোমাকেই বলে দেব,
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভূল দরজায়
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
আমি কাউকে বলিনি-সে নাম
কেউ জানেনা-না জানে আড়াল
জানে কান্নার রঙ, জানে জোসনার ছায়া-
জানে কান্নার রঙ, জানে জোসনার ছায়া।
তবে এই হোক-তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য-হৃদয়ে শ্রাবন-
তবে এই হোক-তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য-হৃদয়ে শ্রাবন।
তুমি কান্নার রঙ, তুমি জোসনার ছায়া-
তুমি কান্নার রঙ, তুমি জোসনার ছায়া।
আমি তোমাকেই বলে দেব,
কি যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাল পথে
আমি তোমাকেই বলে দেব,
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভূল দরজায়
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছূঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
সমাপ্ত