মায়াবন-বিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
মায়াবন-বিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
মায়াবনবিহারিনী।
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন, অকারণ।
মায়াবনবিহারিনী।
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে,
চিত্ত আকুল হবে অনুখন, অকারণ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ॥
মায়াবনবিহারিনী।
মায়াবন-বিহারিণী হরিণী,
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
সমাপ্ত
Friday, January 7, 2011
মায়াবন বিহারিণী (বেডরুম)
হঠাৎ বৃষ্টি (হঠাৎ বৃষ্টি)
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি,
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার-
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার-
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার
কখনো নিজ নিকতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পেয়ে সন্তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।
সমাপ্ত