আমার ভিনদেশি তারা-একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা-আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধে নামার মুখে-তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে-তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা-তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা-আমি আদতে আনাড়ি।
আমার আকাশ দেখা ঘুড়ি-কিছু মিথ্যে বাহাদুরি,
আমার আকাশ দেখা ঘুড়ি-কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো-দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো-আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা-তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া-রাস্তা পার হবে সাবধানে।
তোমার গায়ে লাগেনা ধুলো-আমার দু’মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো-আমার দু’মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি-আর জল মাখো দুই হাতে
প্লীজ, ঘুম হয়ে যাও চোখে-আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা-তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়-আমার একলা লাগে ভারি-
আমার রাত জাগা তারা-তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়-আমার একলা লাগে ভারি।
সমাপ্ত
Showing posts with label চন্দ্রবিন্দু. Show all posts
Showing posts with label চন্দ্রবিন্দু. Show all posts
Saturday, February 26, 2011
আমার ভিনদেশি তারা
শিল্পীঃ চন্দ্রবিন্দু
Subscribe to:
Posts (Atom)