Showing posts with label ক'রো না অপমান. Show all posts
Showing posts with label ক'রো না অপমান. Show all posts

Friday, November 19, 2010

ক'রো না অপমান

কবিঃ দ্বিজেন্দ্রলাল রায়
যেই স্থানে আজ কর বিচরণ,
পবিত্র সে দেশ পূণ্যময় স্থান;
ছিল এ একদা দেব লিলাভূমি,
করোনা, করোনা তার অপমান!

আজিও বহিছে গঙ্গা, গোদাবরী
যমুনা, নর্মদা, সিন্ধু বেগবান;
অই আরাবলী, তুঙ্গ হিমগিরি;
করোনা, করোনা তার অপমান|

নাই কি চিতোর, নাই কি দেওয়ার,
পূণ্য হলদিঘাট আজো বর্তমান|
নাই উজ্জয়িনী, অযোধ্যা, হস্তিনা?
করোনা, করোনা তার অপমান|

এ অমরাবতী, প্রতি পদে যার,
দলিত চরণে ভারত-সন্তান;
দেবের পদাঙ্ক আজিও অঙ্কিত,
করোনা, করোনা তার অপমান|

আজো বুদ্ধ-আত্মা, প্রতাপের ছায়া,
ভ্রমিছে হেথায়-হও সাবধান!
আদেশিছে শুন অভ্রান্ত ভাষায়,
করোনা, করোনা তার অপমান|

সমাপ্ত