Showing posts with label শুভমিতা ব্যানার্জী. Show all posts
Showing posts with label শুভমিতা ব্যানার্জী. Show all posts

Monday, January 3, 2011

এক জীবন

শিল্পীঃ শহীদ ও শুভমিতা ব্যানার্জী

ছেলেঃ
তুমি আমি কাছাকাছি আছি বলেই
এ জীবন হয়েছে মধুময়,

মেয়েঃ
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে আর কিছু নয়।

ছেলেঃ
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়,

মেয়েঃ
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।

মেয়েঃ
তোমারি পরশে ভালোবাসা
আসে মনেরই আঙ্গিনায়,

ছেলেঃ
নয়ন ভরে দেখি তোমায়
তবু বুঝি দেখার শেষ নাই।

মেয়েঃ
তোমারি পরশে ভালোবাসা
আসে মনেরই আঙ্গিনায়,

ছেলেঃ
নয়ন ভরে দেখি তোমায়
তবু বুঝি দেখার শেষ নাই।

মেয়েঃ
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়,

ছেলেঃ
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।

মেয়েঃ
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দুজনে একসাথে ভেসে যাই,

ছেলেঃ
ভেসে ভেসে ভালবেসে
সারা জীবন বাঁচতে চাই।

মেয়েঃ
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দুজনে একসাথে ভেসে যাই,

ছেলেঃ
ভেসে ভেসে ভালবেসে
সারাটা জীবন বাঁচতে চাই।

মেয়েঃ
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়,
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।

সমাপ্ত