Showing posts with label নবকৃষ্ণ ভট্টাচার্য. Show all posts
Showing posts with label নবকৃষ্ণ ভট্টাচার্য. Show all posts
Friday, October 15, 2010
কাজের লোক
কবিঃ নবকৃষ্ণ ভট্টাচার্য
মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
সমাপ্ত
মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
সমাপ্ত
অঙ্ক-শঙ্কা
কবিঃ নবকৃষ্ণ ভট্টাচার্য
ব'সে ব'সে অঙ্ক ক'ষে পারি নে আর ভাই,
কিছুতে আর অ্যানসারটা মিলছে না যে ছাই।
যোগ ক'রে মিলল না যখন,
বিয়োগ ক'রে দেখনু তখন,
একে একে গুণ ভাগও ত ক'রতে ছাড়ি নাই,
কিছুতে যে মিলছে না,তার উপায় কোথা পাই!
অঙ্ক নিয়েই খেটে-খেটে
সারা সকাল গেল কেটে,
ইংরাজিটা কখন করি,
গ্রামারই বা কখন পড়ি,
কখন করি হাইজীন আর জিওগ্রাফিটাই!
মরুকগে'আর সবকে পারি,
অঙ্ক নিয়েই মারামারি,
মাস্টারটা বড় খেঁকি,
আমার ব্যথা বুঝবে সে কি!
ছাত্রের কষ্ট দুঃখু ভেবে,
নিজে কি তাই বুঝিয়ে দেবে?
জানে কেবল কানে ধ'রে দাঁড় করানোটাই!
একটি ঐ মাস্টারের জ্বালায়,
কোনও ছেলে স্বস্তি না পায়,
ও-ও এসেছে ইস্কুলে, নে'অখণ্ড পেরমাই!
তাই মনেতে করেছি ঠিক,
জানলি বীরু,জানলি ফটিক,
জ্বালিয়ে দিয়ে এরিথমেটিক,পালিয়ে কোথাও যাই।
সমাপ্ত
ব'সে ব'সে অঙ্ক ক'ষে পারি নে আর ভাই,
কিছুতে আর অ্যানসারটা মিলছে না যে ছাই।
যোগ ক'রে মিলল না যখন,
বিয়োগ ক'রে দেখনু তখন,
একে একে গুণ ভাগও ত ক'রতে ছাড়ি নাই,
কিছুতে যে মিলছে না,তার উপায় কোথা পাই!
অঙ্ক নিয়েই খেটে-খেটে
সারা সকাল গেল কেটে,
ইংরাজিটা কখন করি,
গ্রামারই বা কখন পড়ি,
কখন করি হাইজীন আর জিওগ্রাফিটাই!
মরুকগে'আর সবকে পারি,
অঙ্ক নিয়েই মারামারি,
মাস্টারটা বড় খেঁকি,
আমার ব্যথা বুঝবে সে কি!
ছাত্রের কষ্ট দুঃখু ভেবে,
নিজে কি তাই বুঝিয়ে দেবে?
জানে কেবল কানে ধ'রে দাঁড় করানোটাই!
একটি ঐ মাস্টারের জ্বালায়,
কোনও ছেলে স্বস্তি না পায়,
ও-ও এসেছে ইস্কুলে, নে'অখণ্ড পেরমাই!
তাই মনেতে করেছি ঠিক,
জানলি বীরু,জানলি ফটিক,
জ্বালিয়ে দিয়ে এরিথমেটিক,পালিয়ে কোথাও যাই।
সমাপ্ত
Subscribe to:
Posts (Atom)