Showing posts with label তপু. Show all posts
Showing posts with label তপু. Show all posts

Monday, January 10, 2011

একটা গোপন কথা

শিল্পীঃ তপু

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলনা আবার
মুখে ভালবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকে
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়
ভেবেছি তা এইবার যা কিছু হবে হবার
হোক তবু করে সীকার
পরাজয় মেনে নিয়ে, সবকিছু বলে দিয়ে
চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ
ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গান টাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাঁকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই ।।
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়।
আ…আ…আ…আ…
আ…হা…হা…হা…

সমাপ্ত


তপুর গানসমূহ -


একটা গোপন কথা
এক পায়ে নূপুর


Monday, January 3, 2011

এক পায়ে নূপুর

শিল্পীঃ তপু ও অনিলা

মেয়েঃ
এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি?
এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি, নেবে কি?

ছেলেঃ
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?

মেয়েঃ
নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী, বলো নিবে কি?
চাঁদের আলো যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যতো ভালোবাসি তারে-
দূরে রয়ে যাবে, তা তো আমি জেনেছি ।।

ছেলেঃ
এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?

মেয়েঃ
এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি?

ছেলেঃ
আমার ছোট তরী বলো, যাবে কি?
মেয়েঃ
তোমার ছোট তরী বলো, নেবে কি?
ছেলেঃ
আমার ছোট তরী বলো, যাবে কি?

সমাপ্ত