Showing posts with label কত ভালবাসি. Show all posts
Showing posts with label কত ভালবাসি. Show all posts

Friday, October 8, 2010

কত ভালবাসি

কবিঃ কামিনী রায়
জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি-
"মা তোমারে কত ভালবাসি।"
"কত ভালবাস ধন?" জননী সুধায়।
"এ-তো-" বলি দুই হাত প্রসারি দেখায়।

"তুমি মা আমারে ভালবাস কত খানি?"
মা বলেন,"মাপ তার আমি নাহি জানি।"
"তবু কতখানি, বল!" "যতখানি ধরে
তোমার মায়ের বুকে।" "নহে তার পরে?"
"তার বড় ভালবাসা পারিনা বাসিতে"
"আমি পারি।" বলে শিশু হাসিতে হাসিতে।

সমাপ্ত