Showing posts with label আইয়ুব বাচ্চু. Show all posts
Showing posts with label আইয়ুব বাচ্চু. Show all posts

Thursday, February 17, 2011

আমি বারোমাস

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও-
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও।

আষাঢ় শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে-
আষাঢ় শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে না হয় পত্র দিও-
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও।

ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে-
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও-
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও।

পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে-
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও-
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও-
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও।

ও আমি বারোমাস তোমার আশায় আছি
ও আমি বারোমাস তোমার আশায় আছি
ও আমি বারোমাস তোমার আশায় আছি।

সমাপ্ত


আমি কষ্ট পেতে ভালোবাসি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়-
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়-না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি-
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি-
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি-
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়-
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়-না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি-
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি-
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

সমাপ্ত


ফেরারী এই মনটা আমার

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার-
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার-
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
আ…আ…, আ…আ…
আ…আ…, আ…আ…
আ…আ…আহা...আ…

সমাপ্ত


মেয়ে তুমি কি দুঃখ চেনো

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

মেয়ে-তুমি কি দুঃখ চেনো, চেনো না
উউউ..মেয়ে-তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে-
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে-তুমি ঝড় কি বোঝ, বোঝ না
উউউ..মেয়ে-তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।

মেয়ে-তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে-তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
উউউ..মেয়ে-তুমি দুঃখ চেনো, চেনো না
উউউ..মেয়ে-তুমি ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়েএ, মেয়েএ, মেয়েএ, মেয়েএ,
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
…………………………….মেয়েএ............
মেয়ে-তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
উউউ..মেয়ে-তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে-তুমি কি দুঃখ চেনো, চেনো না
ওহোহো..মেয়ে-তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে-
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে-তুমি ঝড় কি বোঝ, বোঝ না
ওহোহো..মেয়ে-তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে।

সমাপ্ত


চলো বদলে যাই

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়-
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

সমাপ্ত


কি করে বললে তুমি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

কি করে বললে তুমি-তোমাকে হঠাৎ করে
কি করে বললে তুমি
তোমাকে হঠাৎ করে ভূলে যেতে, ভূলে যেতে
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
কি করে বললে তুমি
তোমাকে হঠাৎ করে ভূলে যেতে, ভূলে যেতে
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

তোমাকে বেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে এমন
তোমাকে বোঝার সময় গেছে কখন
গেছে কখন-বুঝিনি আগে।

আজ হেয়ালী-সর্বনাশের
স্বপ্নলীপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে বেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
গেছে কখন-বুঝিনি আগে।
কি করে বললে তুমি-তোমাকে হঠাৎ করে
কি করে বললে তুমি
তোমাকে হঠাৎ করে ভূলে যেতে, ভূলে যেতে
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

সমাপ্ত


আমি তো প্রেমে পড়িনি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে-
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ভেঙে-গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে-
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ভেঙে-গুড়ো গুড়ো

আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে-
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমাকে দেখে স্বপ্ন
চোখ মেরেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ভেঙে-গুড়ো গুড়ো

আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে-
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
ভালো আমাকে বেসে
মন্দ করেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে-
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ভেঙে-গুড়ো গুড়ো
ও আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে-
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ভেঙে-গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি।

সমাপ্ত